মালদা

হনুমান জীর মুর্তি স্থাপনের মধ্য দিয়ে রামনবমী পালন করল মালদা জেলা তৃণমূল কংগ্রেস

হনুমান জীর মুর্তি স্থাপনের মধ্য দিয়ে রামনবমী পালন করল মালদা জেলা তৃণমূল কংগ্রেস। রবিবার সকালে মালদার অরবিন্দ কলোনি এলাকায় এই মূর্তি স্থাপন করে একটি শোভাযাত্রা বের করে  ইংরেজ বাজার শহর পরিক্রমা করে কয়েকশো মানুষ। এদিন প্রাক্তন তৃণমূল মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী হনুমান জীর মুর্তি স্থাপন করেন। তার ঘনিষ্ট তৃণমূল কাউন্সিলার প্রসেনজিৎ দাসের উদ্যোগে মহা মিছিল বেড় করা হয়। এই মিছিলকে ঘিরে শহরে ছিল কড়া পুলিশী নিরাপত্তা। 

        এবিষয়ে তৃণমূল কাউন্সিলার প্রসেনজিৎ দাস জানিয়েছেন, রবিবারে মালদার অরবিন্দ কলোনি এলাকায় হনুমান জীর মুর্তি স্থাপন করা হয়। তারপর একটি মিছিল বের করে রামনবমী পালন করা হয় বলে তিনি জানান। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/UZwM6cAkasc